নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। পরে একই রাতে ১১টা ৪০ মিনিটে ০৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর (মটবাড়ী) এলাকায় জনৈক হাজী জালাল উদ্দিন সাহেবের বাড়ির সামনে রাস্তার উপর আরও একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন—১। মোঃ মুছা (৩৫), পিতা- জামাল উদ্দিন, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- দক্ষিণ আজিবপুর, ০৫নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ শ্যামল (২৭), পিতা- বোরহান, মাতা- পারভীন বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী (বালুর মাঠ), ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, ১নং আসামি মোঃ মুছা (৩৫)-এর বিরুদ্ধে ৪টি এবং ২নং আসামি মোঃ শ্যামল (২৭)-এর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন