নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের দেওভোগ এলএন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৬/২ দেওভোগ এলএন রোডে মোখলেছুর রহমান পল্টুর টিনসেড বাড়ির সামনের গলি রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হৃদয় (৩৮), পিতা: মোখলেছুর রহমান, মাতা: লাকি বেগম, স্থায়ী ঠিকানা: দেওভোগ আখড়া, থানা: নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ এবং মোখলেছ (৫৬), পিতা: মৃত আঃ গফুর, মাতা: মাবিয়া খাতুন, স্থায়ী ঠিকানা: দেওভোগ আখড়ার মোড় (শের মোহাম্মদের বাড়ি), থানা: নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ।
পুলিশের দাবি, আটক হৃদয়ের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। এছাড়া মোখলেছের লুঙ্গির কোমরের পাশে লুকানো অবস্থায় আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন