র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রহিম (৩৭)-কে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ০৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, সাজাপ্রাপ্ত পলাতক আসামী টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন বীচ পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। এর প্রেক্ষিতে গত ১১ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৩৭) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন