রাজধানীর শনিরআখড়ায় অবস্থিত ইস্টার্ন সিটি টাওয়ার শপিংমলে বকেয়া কর আদায়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি’র চলমান বকেয়া কর আদায় কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) সকাল ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কেট কর্তৃপক্ষ গত সাত বছর ধরে কর পরিশোধ না করে আসছিল। একাধিকবার নোটিশ প্রদান করা হলেও কর পরিশোধে কোনো উদ্যোগ না নেওয়ায় এই অভিযান চালানো হয়।
জানা গেছে, ইস্টার্ন সিটি টাওয়ার শপিংমলের কাছে ডিএসসিসির মোট ২৯ লাখ ৩২ হাজার ২০ টাকা কর বকেয়া রয়েছে।
অভিযান চলাকালে মার্কেট কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত তুলে ধরেন। এসময় ডিএসসিসির কর্মকর্তারা তাদের তিন দিনের মধ্যে বকেয়া কর পরিশোধের জন্য একটি চেক জমা দিতে নির্দেশ দেন। মার্কেট কর্তৃপক্ষ চেক দিতে সম্মত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা ডিএসসিসি’র কাছে হস্তান্তর করা হয়নি।
এছাড়া মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত দুটি দোকানে ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি, কর কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযান প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি বলেন, “নিয়মিত কর আদায় নিশ্চিত করতে ডিএসসিসির অভিযান অব্যাহত থাকবে। যারা দীর্ঘদিন ধরে কর বকেয়া রেখেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন