ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ব্যাগভর্তি গাঁজাসহ ব্যক্তি আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় ব্যাগভর্তি গাঁজাসহ আলিমুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক আলিমুদ্দিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়রা জানান, তিনি সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপালদী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায় আলিমুদ্দিনকে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে ব্যাগটি তল্লাশি করেন। পরে ব্যাগের ভেতর থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা গোপালদী তদন্ত কেন্দ্রে খবর দেন। সংবাদ পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আলিমুদ্দিনকে হেফাজতে নেন এবং উদ্ধারকৃত গাঁজাসহ তাকে তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

এ বিষয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতার কারণে মাদকবিরোধী অভিযানে ইতিবাচক ফল আসছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, আড়াইহাজারের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলে মত দিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ব্যাগভর্তি গাঁজাসহ ব্যক্তি আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় ব্যাগভর্তি গাঁজাসহ আলিমুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক আলিমুদ্দিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়রা জানান, তিনি সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপালদী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায় আলিমুদ্দিনকে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে ব্যাগটি তল্লাশি করেন। পরে ব্যাগের ভেতর থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা গোপালদী তদন্ত কেন্দ্রে খবর দেন। সংবাদ পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আলিমুদ্দিনকে হেফাজতে নেন এবং উদ্ধারকৃত গাঁজাসহ তাকে তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

এ বিষয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতার কারণে মাদকবিরোধী অভিযানে ইতিবাচক ফল আসছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, আড়াইহাজারের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলে মত দিয়েছেন তারা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত