রকিবুল ইসলাম : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামানিক (৭০) নামে এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শেফালী খাতুন।
রবিবার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ডোয়া কেটে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সোবহান প্রামানিক প্রায় ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এছাড়া গ্রামের একটি খাস পুকুরকে কেন্দ্র করে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় পিতা-পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর হাতে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন