নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। নুর আলম ওরফে ভল্লুক (৪২), পিতা- মৃত শামছুল হক ওরফে সামু মিয়া, মাতা- রেনু বেগম, সাং- সোনাচড়া, ডাকঘর- ১নং ঢাকেশ্বরী বাজার।
২। মোঃ ইয়াছিন (৩৩), পিতা- মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন, মাতা- রাবেয়া বেগম, সাং- ফুলহর, ওয়ার্ড নং-২৭।
৩। মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা- মোঃ আলা-উদ্দিন, মাতা- রহিমা খাতুন, সাং- উত্তর লক্ষনখোলা, ওয়ার্ড নং-২৫, সর্ব থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-১৯, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের রয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মোট ৬টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন