নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন জনৈক সিয়ামের “ইনসিয়া ট্রেডার্স” নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ ইমন (৩৮), পিতা: মৃত খলিলুর রহমান, মাতা: ফরিদা বেগম, সাং- ৪০০/১, শাহসুজা রোড পাইকপাড়া (দেওয়ান বাড়ী), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ রাকিব উদ্দিন দেওয়ান (৩৩), পিতা: মৃত আসাব উদ্দিন দেওয়ান, মাতা: নিলুফা বেগম, সাং- শাহসুজা রোড, পাইকপাড়া বড় কবরস্থান (দেওয়ান বাড়ী), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন