নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনিল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যানবাহনে তল্লাশি চালানোর সময় খুশি বেগম (৩২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত খুশি বেগম আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার আল-আমিনের স্ত্রী বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন