ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পুলিশ আক্রান্ত মামলায় রূপগঞ্জের ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

আটককৃত আসামীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা পুলিশ আক্রান্ত ও আসামি ছিনতাই মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৭ জন আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-১৫ কক্সবাজারের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ মে সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল মোঃ মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল অস্ত্র আইনের মামলার পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পুলিশ দল থানায় ফেরার পথে ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি গাড়ি অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি মোঃ শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সহকারী পুলিশ সুপার ও ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নং-১৩, তারিখ ০৫/০৫/২০২৬ খ্রি. মোতাবেক পেনাল কোডের ১৪৩/৩৪১/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/৩৭৯/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মামলার আসামিরা কক্সবাজারে অবস্থান করছে। পরে র্যাব-১৫ কক্সবাজারের সহযোগিতায় ০৯ মে দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ শামীম মিয়া (৪০), পিতা-মৃত আঃ খালেক।

২। আব্দুল করিম (৩৫), পিতা-মোঃ রুস্তম আলী।

৩। মোঃ রুবেল (৩৩), পিতা-মোঃ কামাল হোসেন।

৪। মানিক হোসেন (৪৪), পিতা-আঃ আলী ঢালী।

৫। মোঃ আবুল (৪৮), পিতা-হাজিল বক্স।

৬। মাসুদ (৩৮), পিতা-মোঃ আবুল হোসেন।

৭। মোঃ খালেদ হোসেন (৪৪), পিতা-আঃ রহিম। সকলের ঠিকানা: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ আক্রান্ত মামলায় রূপগঞ্জের ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত