ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাদকবিরোধী অভিযানে সোনারগাঁও থানার সাফল্য: ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার (০৯ মে) রাত আনুমানিক ২১:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি, পিএনবি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অংশগ্রহণ করে।

অভিযানে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ লিমন (৩৫), পিতা- নুর আলম মিয়া, দক্ষিণ ধানগুরা, গাইবান্ধা (বর্তমানে কাঁচপুর সোনাপুরে ভাড়াটিয়া হিসেবে অবস্থানরত) ২। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ লিটন, জুড়াইন, কেরানীগঞ্জ, ঢাকা (বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় অবস্থানরত)

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে সোনারগাঁও থানার সাফল্য: ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার (০৯ মে) রাত আনুমানিক ২১:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি, পিএনবি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অংশগ্রহণ করে।

অভিযানে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ লিমন (৩৫), পিতা- নুর আলম মিয়া, দক্ষিণ ধানগুরা, গাইবান্ধা (বর্তমানে কাঁচপুর সোনাপুরে ভাড়াটিয়া হিসেবে অবস্থানরত) ২। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ লিটন, জুড়াইন, কেরানীগঞ্জ, ঢাকা (বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় অবস্থানরত)

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত