ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খানপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

খানপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাগর (৩০), পিতা আক্তার হোসেন, বর্তমান ঠিকানা পশ্চিম তল্লা বড় মসজিদ এলাকা, ফতুল্লা এবং মো. সুমন (৩০), পিতা মৃত আব্দুস সাত্তার, কিল্লারপুল এলাকা, নারায়ণগঞ্জ সদর।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খানপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাগর (৩০), পিতা আক্তার হোসেন, বর্তমান ঠিকানা পশ্চিম তল্লা বড় মসজিদ এলাকা, ফতুল্লা এবং মো. সুমন (৩০), পিতা মৃত আব্দুস সাত্তার, কিল্লারপুল এলাকা, নারায়ণগঞ্জ সদর।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত