ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (০৮ মে) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়েল (২৩) নামে এক ভাসমান মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়া গাছ (হাজীপাড়া) এলাকার মৃত শফিকের ছেলে। বর্তমানে পূর্ব ইসদাইর এলাকায় বসবাস করছিলেন। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এসময় একই স্থান থেকে মোঃ রমজান (২১) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা এবং বাদশার ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (০৮ মে) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়েল (২৩) নামে এক ভাসমান মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়া গাছ (হাজীপাড়া) এলাকার মৃত শফিকের ছেলে। বর্তমানে পূর্ব ইসদাইর এলাকায় বসবাস করছিলেন। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এসময় একই স্থান থেকে মোঃ রমজান (২১) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা এবং বাদশার ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত