চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ মে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অংশ নেয়। এসময় আসামিদের হেফাজত থেকে ১ কেজি ৫০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোসাঃ সাজেদা বেগম (৫৪), স্বামী আঃ সাত্তার, সাং- নুনগোলা কেডিসিপাড়া, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর এবং মোসাঃ শাহিদা বেগম (৫৮), স্বামী মৃত শামসুল আলম, বর্তমান ঠিকানা নুনগোলা কেডিসিপাড়া (সাজেদার বাড়ি), স্থায়ী ঠিকানা গ্রাম-মহাডাঙ্গা, উপজেলা-পোরশা, জেলা-নওগাঁ। তারা সম্পর্কে আপন বোন বলে জানা গেছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন