নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (০৭ মে) ভোর ০৫টা ০৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ (হাশেমবাগ, তসলিমপট্টি) এলাকার জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রনি (৪০), পিতা- কালু মিয়া, সাং- কাশিপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। অভিযানের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহের মধ্যে রয়েছে— ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, ১টি চাকু, ১টি স্টিলের কুড়াল এবং ১টি স্টিল পাইপ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার একাধিক এজাহারভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন