নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসআই শামীম হোসেনের নেতৃত্বে গঠিত দলটি ৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন চাষাড়া–সাইনবোর্ড সড়কের জেলা পরিষদ সংলগ্ন কর অফিসের পাশে অভিযান চালায়।
এ সময় পূর্ব ইসদাইর এলাকার রবিন (২৪), পিতা শহিদ মিয়া, মাতা সালমা বেগমকে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন