ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ইয়াবাসহ জনতার হাতে বিএনপি নেতার ছেলে আটক, পুলিশের কাছে সোপর্দ

ইয়াবাসহ আটককৃত যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইয়াবাসহ স্বাধীন (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (৬ মে) সন্ধ্যায় গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক স্বাধীন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা গাজী মাসুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে উলুকান্দী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসেন স্বাধীন। পরে তাকে তল্লাশি করলে তার কাছে ইয়াবা পাওয়া যায় বলে দাবি করা হয়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জব্দকৃত ইয়াবা উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা আশা করছেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর অবস্থান নেবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সচেতন মহল মনে করছে, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবাসহ জনতার হাতে বিএনপি নেতার ছেলে আটক, পুলিশের কাছে সোপর্দ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইয়াবাসহ স্বাধীন (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (৬ মে) সন্ধ্যায় গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক স্বাধীন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা গাজী মাসুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে উলুকান্দী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসেন স্বাধীন। পরে তাকে তল্লাশি করলে তার কাছে ইয়াবা পাওয়া যায় বলে দাবি করা হয়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জব্দকৃত ইয়াবা উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা আশা করছেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর অবস্থান নেবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সচেতন মহল মনে করছে, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই সময়ের দাবি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত