নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ জুয়েল রানা’র নেতৃত্বে একটি আভিযানিক দল গত সোমবার (০৪ মে) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে ফতুল্লা থানাধীন শাসনগাঁও হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন মনতাহা এমব্রয়ডারি (হাজী রহমানের বাড়ি) ফ্যাক্টরির ভেতরে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ তুহিন (২৮), পিতা- আবু শেখ, স্থায়ী ঠিকানা: মহারাস্তি, উপজেলা/থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ এবং বর্তমান ঠিকানা: শাসনগাঁও হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন হাজী রহমানের বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ—কে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন