ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

৫০ হাজার ইয়াবাসহ আটক পুলিশ সদস্য

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আবারও ইয়াবা কেলেঙ্কারিতে জড়াল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আশিকুল ইসলাম (৩০) খুলনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে মঙ্গলবার ভোরে ধরা পড়েন।

পুলিশ জানায়, বাকলিয়া থানা পুলিশের একটি টিম শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বরে একটি বাসে তল্লাশি চালায়। এ সময় আশিকুল ইসলামের বহন করা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান জানান, “৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে, গত বছরের ৮ ডিসেম্বর একই এলাকায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. ইমতিয়াজ নামে আরেক পুলিশ সদস্যকে আটক করে পরে ‘গোপনে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে মামলা করেন।

ওই ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আবারও ইয়াবা কেলেঙ্কারিতে জড়াল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আশিকুল ইসলাম (৩০) খুলনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে মঙ্গলবার ভোরে ধরা পড়েন।

পুলিশ জানায়, বাকলিয়া থানা পুলিশের একটি টিম শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বরে একটি বাসে তল্লাশি চালায়। এ সময় আশিকুল ইসলামের বহন করা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান জানান, “৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে, গত বছরের ৮ ডিসেম্বর একই এলাকায় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. ইমতিয়াজ নামে আরেক পুলিশ সদস্যকে আটক করে পরে ‘গোপনে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে মামলা করেন।

ওই ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত