ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় পরিত্যক্ত ঘরে অভিযান, ৫০ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

ইয়াবাসহ পুলিশের হাতে আটক তিন মাদক কারবারি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে ফতুল্লা থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড এলাকায় একটি পরিত্যক্ত রুমে এ অভিযান চালানো হয়।

অভিযানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ মাসুদ @ কসাই মাসুদ (২৬), পিতা হাফিজ উদ্দিন, সাং- দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২। আব্দুল মান্নান @ মনু (৩৫), পিতা মরহুম আউয়াল ভুইয়া, সাং-কোতালের বাগ, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

৩। মোঃ সোহেল (২৬), পিতা উমেদ আলী, মাতা জরিনা বেগম, সাং- ইরা আন্দা, লবণ আলীর বাড়ী, থানা ও জেলা ময়মনসিংহ; বর্তমানে দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড, খোকন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে প্রয়োজনীয় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পরিত্যক্ত ঘরে অভিযান, ৫০ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে ফতুল্লা থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড এলাকায় একটি পরিত্যক্ত রুমে এ অভিযান চালানো হয়।

অভিযানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ মাসুদ @ কসাই মাসুদ (২৬), পিতা হাফিজ উদ্দিন, সাং- দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২। আব্দুল মান্নান @ মনু (৩৫), পিতা মরহুম আউয়াল ভুইয়া, সাং-কোতালের বাগ, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

৩। মোঃ সোহেল (২৬), পিতা উমেদ আলী, মাতা জরিনা বেগম, সাং- ইরা আন্দা, লবণ আলীর বাড়ী, থানা ও জেলা ময়মনসিংহ; বর্তমানে দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড, খোকন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে প্রয়োজনীয় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত