নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৩ মে ) রাত আনুমানিক ২৩:১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
এসময় গ্রেফতার করা হয়—১। মোঃ নাসির আহম্মেদ @ নাছির (৩৮), পিতা- মোঃ সামসুল আলম, মাতা- আয়েশা বেগম, সাং- টান বাজার (রেলিবাগান), উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ হারুন (৪২), পিতা- মোঃ হোসেন বেপারী, মাতা- সালেহা বেগম, সাং- নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন