নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রেহানুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৩ মে রাত আনুমানিক ২৩:৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বেকারির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জামালের গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে মোঃ কায়েস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিতা মোঃ মতি হাওলাদার এবং মাতা ময়না বেগম। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নুরপুর বালিগাঁও এলাকায় হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর জামালের গ্যারেজ এলাকায় বসবাস করতেন।
পুলিশ তার হেফাজত থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং জব্দ তালিকা প্রস্তুতপূর্বক সেগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন