ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা ও অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ হোছন (৪৫) গ্রেফতার হয়েছে।

  র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানার এক দুর্ধর্ষ আসামী কুতুপালং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে আজ (০৪ মে ২০২৬) সকাল ৯টা ২৫ মিনিটে র‌্যাবের একটি চৌকস দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ (ইস্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

  গ্রেফতারকৃত মোঃ হোছন (৪৫), পিতা— বদর মিয়া (প্রকাশ বদ), এফসিএন-১৪৬৮৯৮। তিনি কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ (ইস্ট), ব্লক-ডি, থানা— উখিয়া, জেলা— কক্সবাজারের বাসিন্দা।

  জানা যায়, তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় উখিয়া থানায় হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

  গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা ও অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ হোছন (৪৫) গ্রেফতার হয়েছে।

  র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানার এক দুর্ধর্ষ আসামী কুতুপালং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে আজ (০৪ মে ২০২৬) সকাল ৯টা ২৫ মিনিটে র‌্যাবের একটি চৌকস দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ (ইস্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

  গ্রেফতারকৃত মোঃ হোছন (৪৫), পিতা— বদর মিয়া (প্রকাশ বদ), এফসিএন-১৪৬৮৯৮। তিনি কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ (ইস্ট), ব্লক-ডি, থানা— উখিয়া, জেলা— কক্সবাজারের বাসিন্দা।

  জানা যায়, তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় উখিয়া থানায় হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

  গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত