ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার ( ৩ মে ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের শপথবাক্য পাঠ করান। 

গত বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল ) নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এই ৪৯ জনের মধ্যে ৩৬ জন বিএনপি জোটের, ১২ জন জামায়াত জোটের এবং একজন স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এনসিপি'র নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি এদিন শপথ নিতে পারেননি। নুসরাতের গেজেট ঠেকাতে এনসিপির আরেক নেত্রী মনিরা ইসলাম মনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সকল সদস্যের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নির্ধারিত সংসদীয় আসন না থাকলেও এই সদস্যরা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শপথ গ্রহণকারী এমপিরা আইনানুযায়ী এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তাঁরা জানান, শুধু নারীর ক্ষমতায়ন নয়, বরং সংসদকে দেশের জবাবদিহিতার মূল কেন্দ্রে পরিণত করতে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত