ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক একাধিক কারবারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাত থেকে রোববার (০৩ মে) সকাল পর্যন্ত পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি পৃথক স্থানে অভিযান চালায়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ০২/০৫/২০২৬ খ্রিঃ রাত ২০.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পে পানির ট্যাংক সংলগ্ন পাকা সড়কে। পরবর্তীতে ০৩/০৫/২০২৬ খ্রিঃ ভোর ০৫.৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনিতে জনৈক হারুন অর রশিদের বাড়ির সামনে এবং সকাল ০৯.২৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডস্থ মিজমিজি এলাকায় আব্দুল আলী পুলের ওপর অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১। সাজ্জাদ আহাম্মেদ আলফি (২১), পিতা- সালাহ উদ্দিন, সাং- আমতলা জালকুড়ি, ০৯নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। নাদিম (২৯), পিতা- মোঃ হারুনুর রশিদ, মাতা- নাফিজা বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৩। পাখির আলী (৪০), পিতা- আঃ রশিদ মিয়া, মাতা- এজলেসী বেগম, স্থায়ী সাং- চানপুর, বাইল্যাকান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- নিমাইকাশারী, ০৩নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৪। আল মইন হাসান @ মাহিন (২৫), পিতা- মৃত হাজী সুলতান গিয়াস উদ্দিন, মাতা- মোছাঃ খালেদা আক্তার, স্থায়ী সাং- (মিজমিজি পশ্চিম), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত