ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো—১. শাহেদ (২৬), পিতা: সিরাজুল ইসলাম, সাং: জেলা পরিষদ, ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ। ২. বিপ্লব (২৬), পিতা: বিল্লাল, সাং: জেলা পরিষদ, ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি করে শাহেদের পরিহিত প্যান্টের পকেট থেকে ৩২ পিস এবং বিপ্লবের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৫,৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো—১. শাহেদ (২৬), পিতা: সিরাজুল ইসলাম, সাং: জেলা পরিষদ, ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ। ২. বিপ্লব (২৬), পিতা: বিল্লাল, সাং: জেলা পরিষদ, ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি করে শাহেদের পরিহিত প্যান্টের পকেট থেকে ৩২ পিস এবং বিপ্লবের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৫,৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত