ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক ৩ মাদক কারবারি

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ০২ মে রাত আনুমানিক ২১:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদার পাড়া সাকিনস্থ জনৈক সাকিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার সামনের ডানপাশের রুমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত অফিসার ফোর্সের সহায়তায় দেহ তল্লাশি করে তিনজন ব্যক্তির কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—

১। মোঃ নাহিদ হোসেন (২৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, মাতা- নার্গিস, সাং- ১৬৯ খানপুর মেইন রোড, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। ২। মোঃ রাফি (২৬), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- রশিদা বেগম, সাং- তল্লা, তারা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৩। সোয়াদ খান (১৯), পিতা- হাসান আহমেদ লেলিন, মাতা- সোনিয়া আক্তার, সাং- খানপুর মেইন রোড, লাল মসজিদের পাশে, থান বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা (লাল মসজিদের পাশে), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ০২ মে রাত আনুমানিক ২১:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদার পাড়া সাকিনস্থ জনৈক সাকিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার সামনের ডানপাশের রুমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত অফিসার ফোর্সের সহায়তায় দেহ তল্লাশি করে তিনজন ব্যক্তির কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—

১। মোঃ নাহিদ হোসেন (২৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, মাতা- নার্গিস, সাং- ১৬৯ খানপুর মেইন রোড, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। ২। মোঃ রাফি (২৬), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- রশিদা বেগম, সাং- তল্লা, তারা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৩। সোয়াদ খান (১৯), পিতা- হাসান আহমেদ লেলিন, মাতা- সোনিয়া আক্তার, সাং- খানপুর মেইন রোড, লাল মসজিদের পাশে, থান বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা (লাল মসজিদের পাশে), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত