নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার বালুরমাঠ সংলগ্ন ফ্যান ফ্যাক্টরির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে এবং বর্তমানে ভাসমান অবস্থায় এলাকায় অবস্থান করছিলেন।
এসময় তার হেফাজত থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন