ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আশুগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ

 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫৩-৩৬৫৫) জব্দ করা হয়েছে।

​আটককৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রতন খা (৩৬), রনি মিয়া (২২) এবং মো. সিয়াম (১৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

​সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কসবা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ আশুগঞ্জ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে থাকা দুটি কালো ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কসবা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

​ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান আরও বলেন, "সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার স্যারের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী মাদকের ব্যাপারে আমরা 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আশুগঞ্জে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত