ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেরোইনসহ আটক ৩ মাদক কারবারি।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— শাকিব হোসেন (২৬), ফাহিম (২২) এবং ইসলাম (২২)। তারা সবাই সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— শাকিব হোসেন (২৬), ফাহিম (২২) এবং ইসলাম (২২)। তারা সবাই সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত