ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ইয়াবাসহ পুলিশের হাতে আটক মাদক কারবারী।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার এসআই (নিঃ) হারুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় অভিযান চালান। এ সময় সেখানকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম (৩৬)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সোনাময়ী এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার এসআই (নিঃ) হারুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় অভিযান চালান। এ সময় সেখানকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম (৩৬)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সোনাময়ী এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত