ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: অগ্নিশিখা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার বোয়ালীয়া খাল রোডের ওয়াসার মাঠের সামনে এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) কাজী ফেরদাউছ, সঙ্গে ছিল পুলিশ ফোর্সের একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ নাজমুল (২৫), পিতা- মৃত জামাল উদ্দিন, মাতা- নাজমা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- কয়রা, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর; বর্তমান ঠিকানা: পূর্ব ইসদাইর রসূলবাগ, মনির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ২. হৃদয় (২২), পিতা- মোঃ রফিক, মাতা- মনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: চর মোহাম্মদী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা: ইসদাইর বাজার, টিটু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৩. মোঃ নাহিদ (২৪), পিতা- মোঃ সেলিম, মাতা- পারভীন বেগম; বর্তমান ঠিকানা (ভাসমান): দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী, খোকন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৪. রাফি (২১), পিতা- মৃত রফিক শিকদার, মাতা- রাজিয়া বেগম; বর্তমান ঠিকানা (ভাসমান): গলাচিপা নতুন মসজিদ, সবুজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৫. আল আমিন (২২), পিতা- মৃত রফিক, মাতা- জিয়াসমিন আক্তার; বর্তমান ঠিকানা (ভাসমান): গলাচিপা চেয়ারম্যান বাড়ী, মোহন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১নং আসামির কাছ থেকে ১৫০ গ্রাম, ২নং আসামির কাছ থেকে ১০০ গ্রাম, ৩নং আসামির কাছ থেকে ৫০ গ্রাম, ৪নং আসামির কাছ থেকে ১২৫ গ্রাম এবং ৫নং আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ৫২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৭৬) দায়ের করা হয়েছে, যার তারিখ ২৯ এপ্রিল ২০২৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত