ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সরফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৭ এপ্রিল তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার মামরকপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মামরকপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা (৩২), পিতা-মৃত দাঁইয়ানকে তার বসতবাড়ির পাশের সড়ক থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সরফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৭ এপ্রিল তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার মামরকপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মামরকপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা (৩২), পিতা-মৃত দাঁইয়ানকে তার বসতবাড়ির পাশের সড়ক থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত