ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মেঘনা টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ কিশোরী আটক

ছবি: অগ্নিশিখা প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরীকে আটক করেছে। 

শনিবার (২৫ এপ্রিল ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির এক পর্যায়ে কিশোরী মীম আক্তার ছামিরা (১৪)-কে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক কিশোরীর বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেঘনা টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ কিশোরী আটক

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরীকে আটক করেছে। 

শনিবার (২৫ এপ্রিল ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির এক পর্যায়ে কিশোরী মীম আক্তার ছামিরা (১৪)-কে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক কিশোরীর বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত