নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। গত (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আঃ হামিদ খান ও এএসআই (নিঃ) মোঃ খলিল সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটির সময় ফতুল্লা থানাধীন ইসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক শাহিন আলমের বাড়ির সামনে ফাঁকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন অবস্থায় মোঃ শান্ত (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মোঃ শান্ত ইসদাইর বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মৃত সিরাজ কসাই বলে জানা গেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন