ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কালিয়ায় গণধর্ষণ মামলার আসামি নান্নু শেখ গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলায় দায়ের হওয়া বহুল আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম আসামি নান্নু শেখ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইন্তাজ উদ্দিন শেখের পুত্র এবং ছোটকালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুরাইয়া খানম (২২)-কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কালিয়া পৌরসভার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২০২৬ সালের ১২ মার্চ কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।

মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ২টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার বাঁশগ্রামে জসিম উদ্দিনের বাড়িতে হানা দিয়ে রাত আড়াইটার দিকে নান্নু শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ায় গণধর্ষণ মামলার আসামি নান্নু শেখ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলায় দায়ের হওয়া বহুল আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম আসামি নান্নু শেখ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইন্তাজ উদ্দিন শেখের পুত্র এবং ছোটকালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুরাইয়া খানম (২২)-কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কালিয়া পৌরসভার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২০২৬ সালের ১২ মার্চ কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।

মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ২টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার বাঁশগ্রামে জসিম উদ্দিনের বাড়িতে হানা দিয়ে রাত আড়াইটার দিকে নান্নু শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত