পার্বত্য জেলা বান্দরবানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে বান্দরবান সদর থানার কুহালং ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে গং রা মং মার্মা (৩৭) নামের ওই আসামিকে আটক করা হয়।
র্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ২০১০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারি পাড়া এলাকায় অবস্থান করছে। পরে তথ্য যাচাই করে রাত ১১টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে ঘেরাও করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারি পাড়ার বাসিন্দা খইজং মার্মার ছেলে। তিনি পার্বত্য অঞ্চলের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ২০১০ সালে একটি হত্যা মামলা রয়েছে।
র্যাব জানায়, প্রায় ১৬ বছর ধরে পলাতক থেকে তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে স্থানীয়দের ধারণা।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন