ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহীববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল  বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লক্ষীপুর সদর থানার চরঘুটি এলাকার বাসিন্দা শফিক হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি ভবনে ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ১ গ্রাম), যার বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহীববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল  বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লক্ষীপুর সদর থানার চরঘুটি এলাকার বাসিন্দা শফিক হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি ভবনে ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ১ গ্রাম), যার বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত