নিজস্ব প্রতিবেদক : দেশের চলচ্চিত্র সংসদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পলিসি, তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের চলচ্চিত্র সংস্কৃতির বর্তমান অবস্থা, চলচ্চিত্র সংসদ আন্দোলনের চ্যালেঞ্জ এবং সুস্থ ধারার চলচ্চিত্র বিকাশে সরকারের করণীয় বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। ফেডারেশনের নেতৃবৃন্দ ডা. জাহেদ উর রহমানের কাছে চলচ্চিত্র সংসদের উন্নয়ন ও প্রসারে বেশ কিছু দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
চলচ্চিত্র সংসদগুলোর জন্য সরকারি অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধি, জেলা পর্যায়ে সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা, চলচ্চিত্র সংসদ আইন এবং সেন্সরশিপ সংক্রান্ত জটিলতা নিরসন ও চলচ্চিত্র শিক্ষার প্রসারে একাডেমিক ও কারিগরি সহযোগিতার ক্ষেত্র তৈরি অন্যতম। এসব বিষয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রতিনিধি দলের প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি বলেন, একটি সুস্থ ও মননশীল জাতি গঠনে চলচ্চিত্র সংসদের ভূমিকা অনস্বীকার্য। তথ্য ও সাংস্কৃতি খাতের পলিসি নির্ধারণে চলচ্চিত্র সংসদ কর্মীদের অভিজ্ঞতালব্ধ মতামতকে প্রাধান্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী সাংস্কৃতিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, চলচ্চিত্রের গুণগত উন্নয়ন এবং বিশ্বদরবারে বাংলাদেশের চলচ্চিত্রকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে ফেডারেশনকে সব ধরণের সহযোগিতা করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বৈঠকে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ-এর সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি, সাধারণ সম্পাদক নূরউল্লাহ মোহাম্মদ, সহ-সভাপতি আকতানিন খায়ের তানিন, দফতর সম্পাদক মাহফুজুল ইসলাম খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক খন্দকার সুমন উপস্থিত ছিলেন। তারা ডা. জাহেদ উর রহমানকে তাদের কার্যক্রমের বিস্তারিত অবহিত করেন এবং আগামীতে চলচ্চিত্র উৎসব আয়োজনে সরকারের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বৈঠক শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ উপদেষ্টার আন্তরিকতার প্রশংসা করে বলেন, এ ধরনের আলোচনার মাধ্যমে চলচ্চিত্র সংসদ আন্দোলন নতুন প্রাণশক্তি পাবে এবং দেশে সুস্থ চলচ্চিত্র চর্চার পথ আরও সুগম হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন