পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ তৌহিদুল আরেফিন, এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার, এএসআই (নিঃ) মো. সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিঠারছড়া নতুনপাড়া এলাকা থেকে বেলাল হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বসতঘরে অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মদ বিকেল সাড়ে ৩টার দিকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক বেলাল হোসেন (৪৫) মিঠারছড়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু শামা এবং মাতার নাম আলমাছ খাতুন।
রামু থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন