ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে বাজারের সিনেমা হলের পেছনে অবস্থিত একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোসাঃ জাহানারা বেগম (৬০) নামের এক নারীকে তার নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মুড়াপাড়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে বাজারের সিনেমা হলের পেছনে অবস্থিত একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোসাঃ জাহানারা বেগম (৬০) নামের এক নারীকে তার নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মুড়াপাড়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত