নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৪টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি ও ১টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন—মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (৪০), পিতা মৃত সুলতান হাওলাদার, মাতা মৃত ফুলবানু বেগম, স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রাম, বর্তমানে ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় বসবাসকারী; এবং মোঃ নূরুল আমিন (৩২), পিতা বাবুল ভান্ডারী, মাতা আলেয়া বেগম, বাসিন্দা ডেমরা থানার সারুলিয়া এলাকার বাহির টেংরা (রফিক হুজুরের বাড়ি)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন