ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৩৭৫ (তিনশত পঁচাত্তর) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মো. সোহান (১৯)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ঝুঁকান্দি এলাকার বাসিন্দা। তার পিতা সাহিদুল ইসলাম এবং মাতা নিপা বেগম। বর্তমানে সে ফতুল্লা থানাধীন পিলকুনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পিলকুনি ভোড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই মিজানুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সোহান। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতরে কাপড়ে মোড়ানো অবস্থায় ৩৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৭,৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৩৭৫ (তিনশত পঁচাত্তর) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মো. সোহান (১৯)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ঝুঁকান্দি এলাকার বাসিন্দা। তার পিতা সাহিদুল ইসলাম এবং মাতা নিপা বেগম। বর্তমানে সে ফতুল্লা থানাধীন পিলকুনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পিলকুনি ভোড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই মিজানুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সোহান। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতরে কাপড়ে মোড়ানো অবস্থায় ৩৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৭,৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত