নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ নীলফামারী জেলার সদর থানার জুম্মারপাড় এলাকা থেকে অপহরণের প্রধান আসামি আল আমিন ইসলাম শুভ @ লাল শুভ (২৪)কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুভকে গত ২৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকা থেকে অপহরণ করা হয়। ভিকটিম শুভ-এর মাতা মাকসুদা বেগম (৩৯) ফতুল্লা থানায় ১০ জন আসামি ও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের অভিযানে ইতিমধ্যে সাব্বির (২১), রাজ্জাক (৫০) ও ওয়াসিম (২৩)কে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত লাল শুভকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার রিমান্ডের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন