ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকির বাজার এলাকার আইরা ভাঙ্গা ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুকবুল হোসেন খালেকের ছেলে রকিব হোসেন রেজাউল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার আজ্ঞাপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকির বাজার এলাকার আইরা ভাঙ্গা ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুকবুল হোসেন খালেকের ছেলে রকিব হোসেন রেজাউল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার আজ্ঞাপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত