নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
গত শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মতি কাউন্সিলরের অফিসের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির নাম-ঠিকানা: লাল চাঁন (২১),পিতা: মৃত নূর মোহাম্মদ, সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
অভিযানকালে তার হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন