নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড গুলিসহ হত্যা, মাদক ও অপহরণ মামলার একাধিক আসামি রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১লা এপ্রিল) সকালে ফতুল্লার ইসদাইর বায়ান্ন বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃত রাজ্জাক এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ ও মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে। এর মধ্যে মোবারক ও গুগল হত্যা মামলার প্রধান আসামি তিনি।
গুলিসহ আসামি গ্রেপ্তারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন।
পুলিশ সুপার জানান “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন