ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে পলাতক আসামি গ্রেফতার

আড়াইহাজারে পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের অভিযানে পলাতক আসামি ইসমাঈল (৩০) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গত (২৯ মার্চ) ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মনের ওপর।

এরপর ৩০ মার্চ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ইসমাঈল থানায় আসলেও নিজের বিরুদ্ধে মামলা হয়েছে জানতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন দ্রুত তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিষয়টি অবগত হয়ে “সি সার্কেল”-এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে ৩১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আড়াইহাজার থানার উচিৎপুর বাজার এলাকা থেকে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের অভিযানে পলাতক আসামি ইসমাঈল (৩০) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গত (২৯ মার্চ) ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মনের ওপর।

এরপর ৩০ মার্চ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ইসমাঈল থানায় আসলেও নিজের বিরুদ্ধে মামলা হয়েছে জানতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন দ্রুত তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিষয়টি অবগত হয়ে “সি সার্কেল”-এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে ৩১ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আড়াইহাজার থানার উচিৎপুর বাজার এলাকা থেকে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত