ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

মাদক ও নগদ টাকাসহ আটক মাদক কারবারি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড বাসস্ট্যান্ড সংলগ্ন ডেমরাগামী সড়কের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ছাইদুর ইসলাম (২৬)। তিনি কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া (গর্জনিয়া বাজার) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মুসা আলী এবং মাতার নাম শাহিনা আক্তার।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছাইদুর ইসলাম পলাতক সহযোগী আশিক (২৮)-এর নাম প্রকাশ করেছেন। আশিকের বাবার নাম অজ্ঞাত এবং তার ঠিকানা ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকা বলে জানা গেছে।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড বাসস্ট্যান্ড সংলগ্ন ডেমরাগামী সড়কের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ছাইদুর ইসলাম (২৬)। তিনি কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া (গর্জনিয়া বাজার) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মুসা আলী এবং মাতার নাম শাহিনা আক্তার।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছাইদুর ইসলাম পলাতক সহযোগী আশিক (২৮)-এর নাম প্রকাশ করেছেন। আশিকের বাবার নাম অজ্ঞাত এবং তার ঠিকানা ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকা বলে জানা গেছে।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত