রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের মোট ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি মোবাইল চোরাকারবারি চক্রের সদস্যদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলো—১। এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩),২। মোঃ ফারুক (৪৩), ৩। আবু বক্কর সিদ্দিক (৪৫),৪। মোঃ রুবেল (৩৯),৫। আব্দুর রাজ্জাক (৪৪),৬। মোঃ মিজান (৫১),৭। মোঃ আলমগীর (৪৮),৮। মোঃ মামুন (৪৫), ৯। মোঃ রাশেদ (৩৫),১০। মোঃ শামসুল হক মিলন (৬৫),১১। দীন ইসলাম (৪৭),১২। মোঃ সাইদুল ইসলাম (২৩)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ আরও জানায়, নগরীতে চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন